শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জ-হাজীগঞ্জ বাইপাস সড়কের দু’পাশে পানি, ঝুঁকিতে চালক ও যাত্রী

মনির হোসেন, রামগঞ্জ : [২] লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ মহাসড়কের ফকির বাজারস্থ নির্মাণাধীন ব্রিজের বাইপাস সড়কে দুই পাশে পানি উঠায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সংশ্লিষ্ট ঠিকাদার ও সওজ বিভাগের পক্ষ থেকে বাইপাস সড়কটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না।

[৩] সরেজমিনে গিয়ে দেখা গেছে, রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের নির্মাণাধীন ব্রিজের চলমান কাজের পূর্ব পাশে বাইপাস সড়কের উপর ছোট বড় একাধিক গর্ত রয়েছে। সড়কের দুই পাশে বর্ষার পানিতে সড়কটি ডুব ডুব অবস্থায় রয়েছে।

[৪] সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও একাধিক যাত্রী দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, রামগঞ্জ-হাজিগঞ্জ সড়কের ফকিরবাজারের বাইপাস সড়কে আমাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

[৫] দূর্ভোগের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের হাজীগঞ্জ সার্কেলের মো.শাহআলম বলেন,ইতিপূর্বে বাইপাস সড়কে ইটের কণা ও বালু ফেলেছি। বৃষ্টি ও বর্ষার পানিতে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে। ব্রিজের কাজ শিগগিরই শেষ হবে। আগামি কয়েক মাসের মধ্যে ব্রিজ উদ্বোধন হলে এ সমস্যা থাকবে না। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ