শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে অসময়ে তরমুজ চাষে হামিদের সফলতা

আফজাল হোসেন : [২] গাজীপুরের শ্রীপুর উপজেলায় অসময়ে মাচায় ঝুলিয়ে গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বক্স জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন, তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার আব্দুল হামিদ নামের এক যুবক। নতুন জাতের এই তরমুজ চাষ করে তিনি আর্থিকভাবে হয়েছেন স্বাবলম্বী।

[৩] সরেজমিনে দেখা যায়, আব্দুল হামিদ নিজের উদ্যোগেই মালচিং পদ্ধতিতে গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বক্স জাতের তরমুজেরচাষ করেছেন। ১৭ শতাংশ জমি জুড়ে ঝুলছে ২ থেকে ৩ কেজি ওজনের কালো ও হলুদ রঙের তরমুজগুলো।স্থানীয় বাজারের গন্ডি পেরিয়ে আব্দুল হামিদের আশা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির।তরমুজের ভালোফলন দেখে উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে চাষিরা আসছেন।অনেকে উদ্ধুদ্ধ হচ্ছেন তরমুজ চাষে।

[৪] উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম ময়ীদুল হাসান বলেন, কৃষক আব্দুল হামিদের এ সফলতায় উপজেলায় এ জাতের তরমুজ চাষের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ জাতের তরমুজ মাত্র ৬০-৬৫ দিনেই ফলন শুরু হয়। অসময়ের হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে।তাছাড়া কৃষক বেশ ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ