শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শর্তসাপেক্ষে গণপরিবহনে ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়া কার্যকর : ওবায়দুল কাদের

শরীফ শাওন: [২] সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে।

[৩] মন্ত্রী বলেন, যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।

[৪] বাসস্ট্যান্ডে হাত ধোয়ার পর্যাপ্ত সাবান, পানি বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে।

[৫] আসন সংখ্যার বেশি যাত্রী বহন করা যাবে না। যত সিট-তত যাত্রী নীতি মেনে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকতে হবে।

[৬] ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিস্কার করতে হবে। সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনা করতে হবে।

[৭] শনিবার ঢাকা জোনের বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

[৮] সভায় নতুন সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে কার্যকর ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম তদারকিতে বিআরটিএ’কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেন ওবায়দুল কাদের। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়