শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যায় বিপর্যস্ত করাচি, ২৩ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট : বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের করাচি। বন্যায় ডুবে গেছে রাস্থা ঘাট, নেই বিদ্যুৎ। সেইসঙ্গে প্রাণ হারিয়েছে ২৩ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দেশটির প্রধান প্রধান শহরের রাস্তা তলিয়ে গেছে, অনেক বাড়ি ও বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়েছে।

করাচির পুলিশ প্রধান ঘুলাম নবি মেমন বার্তা সংস্থা রয়টার্স'কে বলেন, অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এরা বিভিন্ন ধরনের বন্যা কবলিত দুর্ঘটনা যেমন দেয়াল ও ছাদ ধস ও পানিতে ডুবে মারা গেছেন।

দেশটির প্রাদেশিক সরকার বন্যার কারণে শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে।

সিন্ধু প্রদেশের মুখ্য মন্ত্রী মুরাদ আলি শাহ বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বা তলিয়ে গেছে তাদের স্কুলে থাকার নির্দেশ দিয়েছেন।

মুরাদ আলির এক মুখপাত্র জানান, একটি দেয়াল ধসে পড়লে ৯ জন নিহত হন, যাদের মধ্যে চার জন জন শিশু রয়েছে।

ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়