শিরোনাম
◈ ‘সহিংসতা শুধু সমস্যা পিছিয়ে দেয়’: রোহিঙ্গা সংকট থেকে জাতিসংঘে আস্থার শিক্ষা খলিলুর রহমানের ◈ দেশীয় গ্যাস সরবরাহে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট ◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে ধোনির চেন্নাই সুপার কিংসে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক: [২] করোনা উদ্বেগের কারণে ভারত থেকে আইপিএল গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেই সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরুর আগেই মহাবিপদ। করোনার থাবা চেন্নাই সুপার কিংস শিবিরে। তিনবারের চ্যাম্পিয়ন দলের এক ক্রিকেটার এবং ১২ জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

[৩] চেন্নাইতে ছয় দিনের শিবির শেষে ২১ আগস্ট আমিরাতে উড়ে যায় চেন্নাই সুপার কিংস দল। আইপিএল-এর কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী, এরপর আমিরাতে পৌঁছে ছয়দিনের আইসোলেশনে থাকতে হয় সকলকে। এর মধ্যে তিনবার কোভিড পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই অনুশীলনের অনুমতি মিলবে।

[৪] এদিকে চেন্নাই সুপার কিংসের আইসোলেশন পর্ব বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছে। শুক্রবার থেকেই অনুশীলন শুরু করার কথা ধোনিদের। কিন্তু সেই অনুশীলন আপাতত হচ্ছে না! দুবাইয়ে টিম হোটেলের মধ্যেই থাকতে হচ্ছে ধোনি-রায়নাদের। নিয়ম মতো ৬ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে তাদের কোয়ারেন্টাইন পর্ব আরও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

[৫] জানা গেছে, চেন্নাই দলের এক ক্রিকেটার এবং ১২ জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত। যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে তাদের দুবাইতে আইসোলেশনে রাখা হয়েছে। সুরক্ষার স্বার্থে ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হয়নি। ১ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে অনুশীলন শুরু করতে পারে চেন্নাই সুপার কিংস দল। - ক্রিকইনফো

  • সর্বশেষ