শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গতমাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গু রোগী বেড়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরে ডেপুটি চীফ ( মেডিকেল) স্বাস্থ্য তথ্য ইউনিট (এম আই এস) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ বি মোঃ শামছুজ্জামান জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ৪১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরে গেছে ৪০১ জন।

[৩] এদিকে হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে পাওয়া খবরে জানা গেছে, আগস্ট মাস শেষ হতে চার দিন বাকি থাকলেও, জুলাইয়ের তুলনায় এ মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনগুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৪] জুলাই মাসে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও বৃহস্পতিবার পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৪] শুক্রবার পর্যন্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

[৫] তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়