শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরে মাকে গলা কেটে হত্যা, মাদকাসক্ত ছেলে আটক 

সুকান্ত মজুমদার: [২] শুক্রবার (২৮ আগস্ট) সকালে  উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে ছৈয়াল বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৬০) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।

[৩] নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সাথে আড্ডায় মাদক সেবনে জড়িয়ে অনেক টাকা ঋণ হয়েছে। অর্থের দাবিতে বিভিন্ন সময় মায়ের সাথে খারাপ আচরণ করে আসছিল।

[৪] শুক্রবার সকালে এ নিয়ে  কথা কাটাকাটির একপর্যায়ে জাফর তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করতে সক্ষম হয়।

[৫] খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে ঘাতক জাফরকে তাদের হেফাজতে নেয়। একই সাথে  শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

[৬] রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনে বাঁধা দেয়ায় হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়