শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব: আমার নজরুল, আমাদের কবি কাজী নজরুল

আহসান হাবিব: এই ছবিটির দিকে তাকালে আমি মৌন হয়ে পড়ি। সুরে কতোটা মগ্ন হলে সারা অংঙ্গে এমন অনির্বচনীয় সৌন্দর্য ফুটে ওঠে। অশ্রুত বাঁশির ধ্বনি যেন আমাদের শ্রবণেন্দ্রিয়কে মুখর করে তোলে। নিমিলিত চোখ, ঠোঁটের রেখায় ফুটে থাকা ভংগিমা, বাঁশির ফুটোয় আঙুলের স্থান, মধ্য সিঁথি থেকে দুদিকে নেমে পড়া ঘন কালো চুলের রাশি, পরিধেয় বস্ত্রের সজ্জা ছবিটিকে চিরকালীন শিল্পে পরিণত করেছে। ছবিটি দেখার আনন্দ অশেষ। এই ছবিটি দেখলে আমার আর একটি ছবির কথা মনে পড়ে।

ছবিটি তার বাকহীনতার। আমি দেখতে থাকি একজন মুখর মানুষ নীরব হয়ে আছেন। কথা না বলতে পারার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। আর তার এই যন্ত্রণা আমাদের মর্মে ঢুকে পড়ছে। কখনও বের হচ্ছে না। তার কথা, তার বিদ্রোহ, তার সুর, তার প্রেম যেমন আমাদের টেনে নিয়ে যায় জীবনের কাছে, তার বাকহীনতা আমাদের নিক্ষেপ করে বেদনার অতল গহ্বরে। আমার নজরুল মানেই একদিকে আনন্দের সফেন সমুদ্র, অন্যদিকে বিষাদাক্রান্ত মৌনতা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়