শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুমকি ও অপপ্রচার: থানায় জিডি করেছেন জিটিভির সাংবাদিক সাজেদা পারভীন সাজু

সালেহ্ বিপ্লব:  [২] গাজী টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সাজেদা জানান, বেশ কিছুদিন ধরে তার মোবাইলে আইপি ফোন থেকে বিভিন্ন পরিচয়ে কল দেয়া হচ্ছে। তারা অকথ্য গালিগালাজ করছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। সর্বশেষ গত ২৫ আগস্ট দুপুর বারোটায় ফোন করেছে ওই চক্র।

[৩] পল্লবী থানায় দায়ের করা জিডিতে সাজু লিখেছেন, সাংবাদিক হিসেবে আমি বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে থাকি। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, তার পিএস রঞ্জিত, তারেক রহমান এবং যুদ্ধাপরাধ বিষয়ক রিপোর্ট করি।

[৪] এ ব্যাপারে জানতে চাইলে সাজেদা পারভীন সাজু বলেন, বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমার সম্মানহানি করছে একটি চক্র । আমার কাজে ঈর্ষান্বিত হয়ে তারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে ।

[৫] আওয়ামী লীগ বিটের খবর প্রচার করেন সাজেদা পারভীন সাজু, দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মিডিয়া কাভারেজ টিমেও যুক্ত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়