শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে হাইওয়ে পুলিশ সুপারের অফিসে অগ্নিকান্ড

গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসের আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ, সিসি টিভি, ফাইলপত্র ও সব ডিভাইস পুড়ে গেছে।

[৩] বৃহসপতিবার গাজীপুর মহানগরীর টঙ্গীর দত্তপাড়া লেদু মোল্লা রোডে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় পুলিশ সুপারের কার্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ জানিয়েছে।

[৪] গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, অগ্নিকান্ডের সময় তারা অফিসে না থাকায় কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে যাবতীয় আসবাবপত্র, ফ্যাক্স মেশিন, কম্পিউটার, সিসি টিভি, ল্যাপটপ, কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এতে অফিসের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

[৫] পুলিশ সুপার কার্যালয়ের যানবাহন শাখায় কর্মরত এসআই আশরাফুল আলম সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাদের অফিসের অদূরে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের মাল্টি প্লাগেও আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন অফিস কক্ষের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভান।

[৬] টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের সময় পুলিশ সুপারের কার্যালয়ে থাকা সব ডিভাইস অন করা ছিল। ১০/১২ মিনিটের মধ্যেই আগুন পুরো অফিসে ছড়িয়ে যায়।

  • সর্বশেষ