শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ট পথচারী ও ব্যবসায়ীরা

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় হাতি দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজির কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় মানুষ। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে ও সড়কে গাড়ি ঠেকিয়ে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি।

[৩] বুধবার ও বৃহস্পতিবার এই দুদিন উপজেলার ফাঁসতলা বাজার, চাঁদপাড়া বাজার, বন্দুলিতলা বাজার, টেঙ্গুরপুর মোড়, পুড়াপাড়া, সিংহঝুলী বাজার ও পৌরসভাসহ পাতিবিলা বাজার, দেবীপুর বাজার ও পাশাপোল বাজার, খলশিবাজারে ব্যবসায়ী পথচারী ও স্থানীয়দের কাছে হাতি দিয়ে চাঁদাবাজি করেছে।

[৪] পৌর শহরের একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও হোটেল মালিক জারিফ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে শনু ডাক্তারের মোড় হয়ে ব্রীজঘাট পর্যন্ত দুজন মিলে একটি বড় হাতি নিয়ে প্রতিটি দোকানে চাঁদাবাজি করেন। দোকানপ্রতি কমপক্ষে ২০ থেকে ৫০ টাকা করে আদায় করা হয়। হাতি নিয়ে দোকানের সামনে এসে তারা দাঁড়ান, টাকা না দেয়া পর্যন্ত সেখান থেকে হাতি সরানো হচ্ছে না।

[৫] এভাবে টাকা আদায়ের কারণে বেচা-কেনায় ও ব্যাপক সমস্যা হচ্ছে। কোন দোকানদার ২ টাকা বা ৫ টাকা দিলে হাতির শুড় দিয়ে দোকানের মালামাল ফেলে দিতে দেখা গেছে। চৌগাছা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কবির হোসেন ক্ষোভের সাথে বলেন, ২/৩ মাস পরপর বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হয়। বিষয়টি দেখার যেন কেউ নেই।

[৬] হাতি পরিচালনাকারী রাসেল হোসেন বলেন, আমরা দুটি হাতি নিয়ে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা সংগ্রহ করে থাকি। তবে টাকা নেয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই নেয়া হয়।

[৭] চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন বলেন, এসব হাতির খাবার দেওয়াসহ যাবতীয় দায়িত্ব মালিকের। হাতি দিয়ে টাকা আদায়ের কোনো সুযোগ নেই। এটা চাঁদাবাজি এদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।

[৮] এ ব্যাপারে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক বলেন, হাতি বা ব্যক্তি মালিকাধীন পশু দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়