শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়েন্দা সংস্থাকে যেসব গোপন তথ্য দিলেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ

জেরিন আহমেদ: [২] প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নতুন নতুন মোড় নিচ্ছে। এই মামলার তদন্ত ভার সিবিআই পাওয়ার পর থেকে প্রতিদিনই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেসব খবর বাড়িয়ে দিচ্ছে রহস্য। এবার সিবিআইয়ের জেরার মুখে মুখ খুলেছেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি।

[৩] সিদ্ধার্থ বলেছেন, গেল ৮ জুন সুশান্ত এবং প্রেমিকা রিয়ার মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘর থেকে বেরিয়ে যান রিয়া। এ সময় সুশান্তের আটটি হার্ডডিক্স ভেঙে ফেলেন তিনি। কেন সুশান্তের ৮টি হার্ডডিক্স ভেঙে ফেলেছিলেন রিয়া? সিবিআইয়ের এই প্রশ্নের উত্তরে কোনো ধারণা দিতে পারেননি সিদ্ধার্থ।

[৪] মূলত সিবিআইয়ের জব্দকৃত ল্যাপটপের বেশ কিছু ফাইল এরর দেখানোর পর থেকেই সিদ্ধার্থকে জরুরি ভিত্তিতে জেরা করা হয়েছে। তবে সিদ্ধার্থ যা তথ্য দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারেনি সিবিআই। বরং সন্দেহ আরো বেড়েছে তদন্ত সংস্থাটির।

[৫] এদিকে সুশান্তের বাবুর্চি নীরজের কাছ থেকে পাওয়া অনেক তথ্য ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। সেখানে সিদ্ধার্থ কতোটা সত্যি বলছেন সেটাই এখন যাচাই করে দেখবে সিবিআই। কলকাতা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়