শিরোনাম
◈ ৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের ◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে চেইন শপ ফিজাকে ১ লক্ষ টাকা জরিমানা

মো.শামীম: [২] সিলেট নগরীর মেজরটিলাস্থ ভেরাইটিজ চেইন শপ ফিজা এন্ড কোং-কে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ভেজাল বিরোধী বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে।

[৩] ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে নেতৃত্বও দেন তিনি।

[৪] এ সময় একই এলাকার শাহজালাল ফার্মেসিকে অবৈধ ঔষুধ বিক্রয়ের অপরাধে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব ৯ এর একটি টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়