শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে স্থাপনা উদ্ধারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সোহেল হোসাইন: [২] মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের বেদখল হওয়া স্থাপনা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা।

[৩] বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে ঝিটকা বাজারে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন।

[৪[ হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন ইমাম বাবুর সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোমিনউদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মীর আওলাদ হোসেন হারুন, রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামাল হোসেন ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিজ খানসহ সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

[৫] এ সময় বক্তারা দ্রুত বেদখল হওয়া স্থাপনা উদ্ধারে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ