শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোট কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত সাদমান

নিজস্ব প্রতিবেদক: [২] সম্প্রতি সাদা পোশাকের ক্রিকেটে ওপেনিংয়ে তামিম ইকবালের নিয়মিত সঙ্গী সাদমান ইসলাম।

[৩] বাঁহাতের কব্জির চোটটা অনেকদিন ধরেই ভোগাচ্ছিল সাদমানকে। অস্ট্রেলিয়ায় গিয়ে সেটার সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছিলেন গত ১৭ মার্চ। মহামারী করোনাভাইরাসের কারণে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় তার কদিন পর থেকেই। ফলে পূনর্বাসন প্রক্রিয়াটা ঠিকভাবে এগিয়ে নিতে পারেননি।

[৪] দেশে ভাইরাসটির প্রকোপ কমতে শুরু করাতে বিসিবি ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর উদ্যোগ নিলে ঠিকভাবে পূনর্বাসন শুরু করতে পেরেছেন সাদমান। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান জানালেন, খেলার মতো অবস্থায় পৌঁছে গেছেন তিনি।

[৫] বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় সাদমান বললেন, 'রিহ্যাব বা লম্বা বিরতির পরে এখন তো কোনো খেলা হচ্ছে না। সামনে আমাদের শ্রীলঙ্কা সফর আছে।

[৬] অথবা দেশের কোনো ঘরোয়া খেলা শুরু হবে। আমি আগে যেভাবে অনুশীলন করতে পারতাম এখনও সেভাবে অনুশীলন করতে পারছি। আগে যেভাবে ব্যাটিং করতে পারতাম, এখনও তেমনটা পারছি। তো আশা করছি সামনে খেলা শুরু হলে বেশ ভালো ভাবেই শুরু করতে পারবো।'

[৭] হাতের অবস্থা ভালো হলে বোলিং মেশিনের সামনে ব্যাটিং শুরু করেন সাদমান। তিনি জানালেন, প্রথমে ভয়ই লেগেছিল, 'লকডাউনের পরে বা ঈদের পরে আমি কোথাও অনুশীলন শুরু করিনি। ব্যাটিং করা হয়নি বা মেশিনে লম্বা সময় ব্যাটিং করা হয়নি। একাডেমীতে আমি ড্রিল করেছি।

[৮] এখানে এসে যখন ব্যাটিং করলাম মেশিনে তখন শুরুতে একটু ভয় হচ্ছিলো। এর আগে তো ব্যাটিং করা হয়নি। ভেবেছিলাম ব্যথা লাগতে পারে। কিন্তু প্রথম দিন ব্যাটিং করার পর আল্লাহর রহমতে ব্যথা অনুভব করিনি।

  • সর্বশেষ