শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসার গোপন পুরনো নথিতে রয়েছে নতুন ৫০ গ্রহের সন্ধান

দেবদুলাল মুন্না: [২] এ কাজে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। যুক্তরাজ্যের ওয়ারওইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ও কম্পিউটার বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র তৈরি করেছেন, যেটি অ্যালগরিদমের মাধ্যমে নাসার পুরোনো নথিপত্র ঘাঁটতে সক্ষম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা নেচার জানায়, জ্যোতির্বিদ্যার ইতিহাসে যুগান্তকারী প্রযুক্তিগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে।

[৩] ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী রবার্ট কেইনস বলেন, নাসা’র ভান্ডারে সম্ভাব্য হাজার হাজার গ্রহের তথ্যাদি রয়েছে। সম্ভাব্য এসব গ্রহ থেকেই নতুন গ্রহগুলো শনাক্ত করা হয়েছে। তবে সেগুলো সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

[৪] গবেষকেরা জানান, আবিষ্কৃত ৫০টি গ্রহ আকারে নেপচুনের মতোই বড় আবার পৃথিবী থেকে ছোট। গত সপ্তাহে এ গবেষণার অনুসন্ধান প্রকাশ করে রয়্যাল অ্যাস্ট্রনোমিকাল সোসাইটি।কিন্তু সঠিক তথ্য তখন সংস্থাটি জানায়নি। সাংবাদিকদের এ তথ্য জানালো গতকালই। সিএনএন।

[৫] সাধারণত বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে কোনো গ্রহ অনুসন্ধান করতে গিয়ে আলোর কোনো চিহ্নের দিকে খেয়াল রাখেন, যা ওই গ্রহের তারা এবং টেলিস্কোপের মধ্যকার জায়গা দিয়ে চলাচল নির্দেশ করে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্ত্বা প্রযুক্তি এ আবিস্কারকে নতুন মাত্রা দিল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়