শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভগ্নিপতির থাপ্পড়ের প্রতিশোধ নিতে ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যা করে বাদল

এএইচ রাফি : [২] ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) নামের দুই ভাই-বোনকে জবাই করে হত্যা করেছে আপন মামা বাদল মিয়া। বুধবার (২৬আগস্ট) মধ্যরাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাদল মিয়া কুমিল্লা জেলার হোমনা থানার খোদে দাউদপুরের মৃত আব্দুর রবের ছেলে। গত সোমবার (২৪আগস্ট) রাতে উপজেলার সলিমাবাদের সাহেবনগর গ্রামে নিজ বাড়ির পৃথক দুইটি কক্ষের খাটের নিচ থেকে দুইটি গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের সন্তান ছিলেন।

ঘটনার পর থেকে নিহতদের মামা সন্দেহভাজন বাদল মিয়া পলাতক ছিল। মঙ্গলবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বাদল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের পর নিহতদের মামা বাদল মিয়া পুলিশকে জানায়, বাদল মিয়া বাইরাইন প্রবাসী ছিলেন। গত মার্চ মাসে বাদল মিয়া বাহরাইন থেকে দেশে আসার পর করোনা মহামারীর কারণে আর বিদেশ যেতে পারেনি। গোষ্ঠীগত দাঙ্গায় মামলার আসামী হওয়ায় কুমিল্লা থেকে বাঞ্ছারামপুরে ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিল। সে বাহরাইন থাকাকালে দোকান করার জন্য তার ভগ্নিপতি কামাল উদ্দিনের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেয়। এরমধ্যে ৩ লাখ টাকা ফেরত দেয়। বাকি ১০ লাখ টাকা ফেরত না দেয়ায় কামাল উদ্দিনের সঙ্গে মনোমালিন্য চলছিল তার। এজন্য সপ্তাহখানেক আগে বাদল মিয়াকে থাপ্পড়ও মারেন কামাল উদ্দিন। সেই রাগে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে বাদল।

সোমবার (২৪ আগস্ট) দুপুরের খাবারের পর কামরুল ইসলাম (১০) তার মায়ের নিকট হতে মজা খাওয়ার কথা বলে ৫০ টাকা নিয়ে মামা বাদল মিয়ার রুমে যায়। তখন বাদল মিয়া তার ভাগ্নে কামরুলের হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে লাশ খাটের নিচে রেখে দেয়। ভাগ্নি শিফা ঝাড়ু দিতে গিয়ে তা দেখে ফেললে তাকেও হত্যা করতে জোড়াজুড়ি করে বাদল। পরে এক ধাক্কা মেরে ওয়াশরুমে নিয়ে তাকেও গলাকেটে হত্যা করে লাশ খাটের নিচে রেখে দেয়। শিফা ও কামরুলকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে বাদলও তাদের খোঁজ করতে গিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় নিহতদের পিতা কামাল উদ্দিন বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় বাদল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদকে।

  • সর্বশেষ