শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটর সাইকেল আরোহী

শাহ জালাল: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের নয়াপুর কনফিডেন্স ফ্যাক্টুরির সামনে কাভার্টভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী শামীম মিয়া নামের এক চিত্রশিল্পী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] এলাকাবাসী ঘাতক কাভার্টভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এসময় আরো একজনের হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের চিত্রশিল্পী শামীম হোসেনসহ দু'জন একটি মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ের জামপুর মাঝেরচর উচ্চ বিদ্যালয়ে কাজে যাওয়ার পথে নয়াপুর কনফিডেন্স ফ্যাক্টুরির সামনে অপরদিক থেকে আসা একটি কাভার্টভ্যান চিত্রশিল্পীদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে শামীম হোসেন নিহত হন। অপর আরোহীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে আহত হওয়ার পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[৫] কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাভার্টভ্যান আটক করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ