শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে অবৈধ পলিথিন কারখানা ও ফার্মেসিতে জরিমানা

হাসান শামীম: [২] করোনা সংকটের পরে আবারো ভেজাল বিরোধী অভিযানে মাঠে নেমেছে সিলেটের প্রশাসন। গতকাল সিলেট জিন্দাবাজারে ফুড কোর্ট কাজী এসপারাগাসে পাচটি প্রতিষ্ঠানে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় অবৈধ পলিথিন কারখানা ও বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। অভিযানকালে পলিথিন তৈরি ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

[৩] বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে এ অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। এসময় এএসপি ওবাঈনের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি টিম অভিযানে সহযোগিতা করে। উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের কর্মকর্তাবৃন্দও।

[৪] অভিযানে একটি পলিথিন তৈরির কারখানাকে ৩৫ হাজার টাকা ও ৩টি ফার্মেসিকে ১৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়া দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চলছিলো। চলমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়