শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে ৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ!

জিয়া উদ্দিন : [২] বরগুনার আমতলীতে গৃহবধূ রেনু বেগম (৫৫) নিখোঁজের ৬ দিন পার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরী করার জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। রেনু বেগম উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আড়পাঙ্গাশিয়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী।

[৩] আমতলী থানায় সাধারণ ডায়েরী করার আবেদন সূত্রে জানাগেছে, গৃহবধূ রেনু বেগম গত ২১ আগস্ট দুপুরে সবার অজান্তে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন। বাড়ী থেকে বের হয়ে যাওয়ার সময় তার পড়নে কালো রংয়ের বোকরা ও গোলাপী রংয়ের ওড়না ছিল। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও তার কোন সন্ধান না পেয়ে গতকাল মঙ্গলবার পুত্র জাহিদ হাসান আমতলী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করার জন্য আবেদন করেছেন।

[৪] নিখোঁজ গৃহবধূ রেনু বেগমের ছোট ছেলে জাহিদ হাসান বলেন, আমার মা গত ৬দিন পূর্বে কাউকে কিছু না বলে বাড়ী থেকে চলে গিয়ে নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনসহ সাম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে আমতলী থানায় ডায়েরী করার জন্য আবেদন করেছি। কোন স্বহৃদয় ব্যক্তি যদি আমার মায়ের সন্ধান পান তাহলে ০১৭৮৪৯৪৯৩৪৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছেন।

[৫] আমতলী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, গৃহবধূ রেনু বেগম নিখোঁজ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়