শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুর মঠবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে গ্রেপ্তার

জুলফিকার আমীন: [২] শিশু (৫) কে ধর্ষণ চেষ্টার ঘটনায় নাঈম (১৮) নামে এক বখাটে যুবককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নাঈম ঢাকা-নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। সে উপজেলার সাপলেজা ইউনিয়নের চরকগাছিয়া আবাসনের বাসিন্দা মামা আবদুল হক মোল্লার ঘরে বেড়াতে আসে।

[৩] ওই শিশুটির দিনমজুর বাবা বলেন, রাত ৯টার দিকে আমার মেয়ে ঘরের দরজার সামনে দাঁড়ানো ছিল। এ সময় বখাটে নাঈম আমার মেয়ের হাত ধরে চকলেট দেয়ার কথা বলে ঘরের পাশে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বাথরুম থেকে উদ্ধার করে পুলিশকে সংবাদ জানানো হয়।

[৪] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগের নাঈমের বিরুদ্ধে শিশুটির পিতা মামলা করেছে। গ্রেপ্তারকৃত নাঈমকে বুধবার (২৬ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়