শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কো‌ভি‌ডে জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য

সুজন কৈরী : [২] কো‌ভি‌ডে আক্রান্ত হ‌য়ে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টেবল মো. আঃ হান্নান। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত ছিলেন।

[৩] ‌তি‌নি কো‌ভিড উপসর্গ নিয়ে কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৩ আগস্ট তিনি মারা যান।

[৪] মঙ্গলবার রা‌তে পু‌লিশ সদর দপ্ত‌রের এআই‌জি (মি‌ডিয়া এন্ড পিআর) সো‌হেল রানা জানান, কনস্টেবল মো. আ. হান্নান ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ইউছুফপুর গ্রামে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

[৫] উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৭১ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়