শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] বিশ বছর পর কনডেম সেল থেকে মুক্তি মিলছে জাহিদের

নূর মোহাম্মদ: [২] মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তাকে খালাস দিয়ে দ্রুত মুক্তির নির্দেশ দেন। ওই মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয় আটবার। এমনকি হত্যার সাথে শেখ জাহিদের জড়িত থাকার বিষয়টি প্রমাণ করতে পারেননি তদন্ত কর্মকর্তা। তাই জাহিদকে খালাস দেন সর্বোচ্চ আদালত।

[৩] স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার অভিযোগে ১৯৯৭ সালে শেখ জাহিদের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় ২০০০ সালের জুন মাসে তাকে ফাঁসির আদেশ দেন বাগেরহাট দায়রা জজ আদালত। সেই থেকে কনডেম সেলে রয়েছেন জাহিদ।

[৪] ২০০৪ সালের জুলাই মাসে মৃত্যুদণ্ডের আদেশ হাইকোর্টেও বহাল থাকে। পরে ২০০৭ সালে জেলখানা থেকে আপিল বিভাগ আবেদন করেন তিনি। তবে তার পক্ষে আইনজীবী না থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবীও নিয়োগ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়