শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ টোল আদায়ে ১ জনকে কারাদণ্ড ও ২ জনকে জরিমানা করলো ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালত

সুজিৎ নন্দী : [২] ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অবৈধ টোল আদায়ের অপরাধে জয়নাল আবেদিন নামে একজনকে সাজা ও স্টাফ কোয়ার্টার মোড়ের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন করপোরেশনের জায়গায় অবৈধভাবে অস্থায়ী দোকান নির্মাণের দায়ে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

[৩] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা জয়নাল আবেদিন নামের সেই অবৈধ টোল আদায়কারীকে ৭ দিনের কারাদণ্ড দেন।

[৪] ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ের টেম্পু স্ট্যান্ডে কিছু অসৎ ব্যক্তি প্রতিটি টেম্পু ও সিএনজি থেকে টোল আদায় করছে, এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সিটি তৎক্ষণাৎ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় সংলগ্ন টেম্পু স্ট্যান্ডে সরেজমিনে অভিযানে গেলে অভিযোগের সত্যতা খুঁজে পায়।

[৫] এ সময় ভ্রাম্যমাণ আদালত জয়নাল আবেদিন নামের এক ব্যক্তিকে প্রতিটি টেম্পু ও সিএনজি হতে অবৈধভাবে ৫০ টাকা হারে টোল আদায় করার চিত্র দেখতে পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিএসসিসি'র সম্পত্তি কর্মকর্তা মনিরুজ্জামান অবৈধ টোল আদায়কারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ