শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ৭ ডাকাত আটক

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরের ভাঙ্গা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ওই ৭ ডাকাতকে আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন- বাগেরহাটের কালাম শেখ (৩০), একই জেলার ইলিয়াস শেখ (২৮), বাবুল শিকদার (৩২), খুলনার জিহাদ শেখ (৩৫) ও একই জেলার ফরহাদ শেখ (২৫), রংপুরের শরিফুল ইসলাম (৩৫) ও গাজীপুর জেলার আসিক রায়হানকে (২০)।

[৪] এঘটনায় হাইওয়ে থানার এস,আই (উপ-পরিদর্শক) সজীব কুমার বাদী হয়ে ৭ জনসহ আরোও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬২০১) গোপালগঞ্জের ভাটিয়াপাড়া নামক এলাকায় পৌঁছালে যাত্রী ছদ্মবেশে কিছু ডাকাত দল ওই পরিবহণের যাত্রীদের উপর হামলা চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: আতাউর রহমানের নেতৃত্বে হাইওয়ে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাশি করে।

[৬] ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ওই এলাকায় কিছু ডাকাত সদস্য বাস ডাকাতির পরিকল্পনা করছে। এসময় রাস্তায় চেকপোস্ট বসিয়ে আমরা ৭ ডাকাতকে আটক করতে সক্ষম হই। আটক ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা মহাসড়কে ডাকাতি করছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়