শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিংবদন্তী স্প্রিন্টার উসাইন বোল্ট কভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : আটবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী কিংবদন্তী স্প্রিন্টার উসাইন বোল্ট কভিড আক্রান্ত হয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জ্যামাইকান তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বোল্ট জানান, শনিবার তিনি কভিড-১৯ পরীক্ষা করান। যার ফলাফল পজিটিভ এসেছে। হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। টুইটারে পোস্ট করা বার্তায় বোল্ট বলেন, শুভ সকাল। আমি কভিড-১৯ আক্রান্ত হয়েছি। শনিবার আমি পরীক্ষা করিয়েছিলাম। অবশ্য নিজের শরীরে কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন বোল্ট। সবাইকে সতর্ক এবং বাড়িতে থাকতে আবেদনও জানান তিনি।

ক’দিন আগেই ৩৪তম জন্মদিন উদ্যাপন করেছেন। যে উপলক্ষে পার্টিও করেছিলেন বোল্ট। যেখানে কোনো সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হয়নি।
ডেইলি মেইল তাদের খবরে বলেছে, ২১ আগস্ট হওয়া বোল্টের জন্মদিনের পার্টিতে অনেক বড় মুখ উপস্থিত ছিলেন। ক্রিকেটার ক্রিস গেইল, ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রহিম স্টার্লিং, বায়ার লেভারকুসেনের লিওন বাইলে আছেন এই দলে।

পার্টির ভিডিওতে অতিথিদের নিয়ে বোল্টকে নাচতে দেখা গেছে। সেই হিসেবে গেইল-স্টার্লিংরাও এখন ঝুঁকিতে। বিশ্ব নন্দিত ক্রীড়া তারকাদের মধ্যে নোভাক জোকোভিচের পর বোল্ট বড় নাম যিনি করোনায় আক্রান্ত হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়