শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার প্রেস উইং সদস্য দিদারের ফেসবুক হ্যাক

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের দুটি ফেসবুক আইডি ও মেসেঞ্জার হ্যাক হয়েছে। এ বিষয়ে সোমবার (২৪ আগস্ট) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় তিনি জিডি করেছেন। জাগোনিউজ

গণমাধ্যমকে দিদার এ তথ্য জানিয়েছেন। শামসুদ্দিন দিদার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, তার নামে খোলা দুটি ফেসবুক মেসেঞ্জারে তিনি ঢুকতে পারছেন না। ২৩ আগস্ট সন্ধ্যা থেকে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

দিদার বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে আমার মেসেঞ্জারে আমি ঢুকতে পারছি না। দুটি মেসেঞ্জার থেকে পরিকল্পিতভাবে আমার ক্ষতি করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছি। এ বিষয়ে সোমবার আমি কুমিল্লা নাঙ্গলকোট থানায় প্রাথমিক ডায়েরি করেছি’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়