শিরোনাম
◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরগঞ্জে তেলের গোডাউনে আগুন

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারোবাড়ি বাজারে তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে তেলুয়ারি মোড়ে তেল ব্যবসায়ী মঞ্জুরুল হকের গোডাউনে ট্রাক থেকে তেল নামানোর সময়ে এ অগ্নিকান্ড সংগঠিত হয় ।

গোডাউনে প্রেট্রোলিয়াম পদার্থসহ শতাধিক এলপি সিলিন্ডার গ্যাসের বোতল মজুদ ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে । এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, অগ্নিকান্ডে বনগাঁও গ্রামের কামাল (২৪) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।

ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়