শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটক নিষিদ্ধ করছেন ট্রাম্প, পরামর্শ দিলেন মার্ক জাকারবার্গ

জেরিন আহমেদ: [২] ওয়াল স্ট্রিট জার্নাল গণমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা বন্ধ করতে ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন।

[৩] জাকারবার্গ কংগ্রেস সদস্যদের সঙ্গে গোপন বৈঠকের মাধ্যমে টিকটক হঠাতে ‘সক্রিয় লবিংয়ে’ নামেন।

[৪] বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘হোয়াইট হাউজে এক ডিনারের সময় জাকারবার্গ টিকটকের জনপ্রিয়তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। টিকটক যুক্তরাষ্ট্রে কীভাবে ব্যবসা করে যাচ্ছে সে বিষয়ে মতামত দেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও সামনে আনেন তিনি।’

[৫] গত বছরের ওই মিটিংয়ে জাকারবার্গ ট্রাম্প প্রশাসনকে বলেন, ‘চীনে যদি মার্কিন কোম্পানি ব্যবসা করতে না পারে, তাহলে তারা কেন এখানে করবে!’

[৬] টিকটক নিষিদ্ধের কথা ট্রাম্প কয়েক বছর ধরেই বলে আসছেন। তার শঙ্কা, চীন সরকারকে আমেরিকার তথ্য সরবরাহ করে অ্যাপটি।

[৭] মাইক্রোসফটকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ছোট ভিডিও বানানোর এই অ্যাপ অধিগ্রহণ করার আগে কোম্পানিটি নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখবে। নিজেদের ব্লগ পোস্টে মাইক্রোসফট গত সপ্তাহে লিখেছিল, যুক্তরাষ্ট্রের জন্য টিকটক অর্থনৈতিকভাবে কতটা লাভবান হতে পারে তার একটা তালিকা সরকারের কাছে দেয়া হবে। সূত্র: সিএনএন, বিবিসি

  • সর্বশেষ