শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রহরী পদ রাজস্ব খাতে স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে প্রাথমিকের দফতরিদের সড়ক অবরোধ

শরীফ শাওন: [২] অন্যান্য দাবির মধ্যে রয়েছে কর্মঘন্টা নির্ধারণ, বেতন বৈষম্য নিরসন এবং কাজের ধরন নির্ধারণসহ হাইকোর্টের রায় বাস্তবায়ন।

[৩] সোমবার সকাল ১০টা থেকে প্রাথমিক অধিদপ্তরের সামনে সারাদেশ থেকে দফতরিরা জড়ো হতে থাকে। পরবর্তীতে রাস্তার উভয় পার্শ্বের সড়ক অবরোধ করে। এসময় তারা দাবি দাওয়া আদায়ে শ্লোগান দিতে থাকে।

[৪] সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদ ভারপ্রাপ্ত সারাধণ সম্পাদক সেলিম পারভেজ বলেন, বাংলাদেশ পুলিশ সড়ক অবরোধ তুলে দিতে বলে। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে জানিয়ে দিয়েছি। তবে তারা ভালো ব্যবহার করেছে।

[৫] পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাহতাব উদ্দিন বলেন, দফতরি কাম প্রহরীদের ২৪ ঘন্টা দায়িত্ব পালনের প্রতিবাদে মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন। তাদের বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়