শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৯৭৩, সুস্থ ৩৫২৪

লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরিরত শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১০৯৫৯ টি। নমুনা পরীক্ষা হয়েছে ১০৮০১ টি। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪,৪২,৬৫৬টি। মোট শনাক্ত ২৯৪৫৯৮ জন। মোট সুস্থ্য হয়েছেন ১৭৯০৯১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৯৪১ জন। ২৪ ঘণ্টায় সনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৬০ দশমিক ৭৯ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

[৩] গত ২৪ ঘণ্টায় পুরুষ মারা গেছেন ২৪ ও মহিলা ১০ জন। এপর্যন্ত পুরুষ ৩১০৬ ও মহিলা ৮৩৫ জন মারা গেছেন। শতকার মৃত্যুর হার পুরুষ ৭৮ দশমিক ৮১ শতাংশ ও মহিলা ২১ দশমিক ১৯ শতাংশ। বয়স বিবেচনায় ২১-৩০ বছরের ১ জন, ৩১-৪০ বছরের ৩ জন, ৪১-৫০ বছরের ২ জন, ৫১-৬০ বছরের ৬ জন, ৬০ এর উপরের ২২ জন।

[৪] বিভাগ ওয়ারী মৃত্যু, ঢাকায় ১৮, চট্টগ্রাম ৫, রাজশাহী ৪, বরিশাল ১, সিলেট ৪, রংপুরে ২ জন। খুলনা ও ময়মনসিংহে কেউ মারা যায়নি। এদের মধ্যে হাসপাতালে ৩১ ও বাসায় ৩ জন মারা গেছেন।

[৫] ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন ১৫৪৭ জন। হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইন ৭৭ জন। আইসোলেশন ৫৭৩ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়