শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রী-পুত্রসহ ধর্ম সচিব করোনায় আক্রান্ত

আনিস তপন : [২] ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম এবং তার স্ত্রী ও ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর গতকাল শনিবার সচিব ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের। তিনি বলেন, কয়েক দিন ধরে উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। শনিবার সচিব স্যারের সঙ্গে তার স্ত্রী ও এক ছেলের ফলাফল পজিটিভ এসেছে।

[৪] সচিব ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, দু্জনই স্টেবল আছেন বলেও জানান মো. যুবায়ের।

[৫] নূরুল ইসলাম-ফিরোজা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ধর্ম সচিবের দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম। নবম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বও একসময় পালন করেছেন তিনি।

[৬] এ ছাড়া রাঙ্গামাটির নানিয়ারচর ও রংপুরের মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গাজীপুরের ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন নূরুল ইসলাম।

[৭] ১৯৬২ সালের ২৯ সেপ্টেম্বর দিনাজপুরে জন্ম নেওয়া নূরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং রংপুর বিভাগ সমিতি, ঢাকা-এর সভাপতির দায়িত্বে আছেন।

  • সর্বশেষ