শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি : [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন দক্ষিণ রাজানগরে দুই ছিনতাইকারী আটক করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

[৩] শুক্রবার (২১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামারহাট বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৩২ হাজার টাকা এবং একটি মুঠোফোন জব্দ করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ রাজানগর ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তাপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে তাওহিদুল ইসলাম (১৯) এবং একই এলাকার মৃত ফজল আহাম্মদের ছেলে আরিফুল ইসলাম (১৯)।

[৫] শনিবার (২২ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া থানায় এই বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম। এ সময়ে তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে এদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়।

[৬] গ্রেপ্তারকৃতদের মধ্যে তাওহিদুল ইসলাম ধামারহাট বাজারে “মাহমুদ টেলিকম” নামে একটি মোবাইল মেরামতের দোকান করেন এবং আরিফুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে । তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে করোনায় অসহায়দের ত্রাণ দেওয়ার জন্য এই টাকা ছিনতাই করেছে বলে আসামীরা জানান।

[৭] রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আসামী দুজন অন্য কোনো অপরাধের সাথে জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৮] উল্লেখ্য গত ১৫ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে উত্তর রাঙ্গুনিয়ার হালিমপুর-রাণীরহাট সড়কের ঘাগড়া ব্রীজের ২০০ গজ পূর্বে চিতাখোলা নামক স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়