শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্টুরেন্টে পা চুবিয়ে আড্ডা, ঘুরছে রঙিন মাছ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : এটি কোনো অ্যাকুরিয়াম না। নয় কোন মাছের চৌবাচ্চা। আপনি চা কিংবা কফি খাচ্ছেন অথবা চিকেন বা চাইনিজ খাবারের কোনো মেন্যু বেছে নিয়েছেন। খেতে খেতে অনুভব করলেন পায়ের পাতায় কিছু যেন চিমটি কাটলো। নীচে তাকাতেই দেখতে পাবেন পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে নানান রঙিন মাছ।

এটি বিদেশের কোনো রেস্তোরাঁ নয়। দেশেই এই অনুভূতি নিতে পারবেন সাতক্ষীরা শহরতলির বকচরা বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টে।

ব্যতিক্রমী এই রেস্তোরাঁয় পানির মধ্যেই পাতা রয়েছে চেয়ার-টেবিল। আর গোড়ালি পর্যন্ত পানিতে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট বিভিন্ন রঙের মাছ। বিশেষ করে শিশুরা খুবই উপভোগ করছে এই পরিবেশ। আর বড়দেরও হচ্ছে নতুন অভিজ্ঞতা। এসব অভিজ্ঞতার বর্ণনা ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই শেয়ার করছেন।

মৌবন রেস্টুরেন্ট মালিক দেলোয়ার হোসেন বলেন, ইউটিউবের ভিডিও দেখে এই পরিকল্পনা তার মাথায় আসে। এই রেস্টুরেন্ট চালু করেছে ঈদুল আযহার মাত্র দুই দিন আগে। ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, “ঢাকায় অনেক রেস্টুরেন্ট খেয়েছি। কিন্তু এই রকম ব্যতিক্রমী বিষয় আমার চোখে পড়েনি। সাতক্ষীরায় আমার বাড়ি পাশে এই ব্যতিক্রম রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সত্যিই আমি অবাক হয়েছি।”

তিনি আরও বলেন, “খেতে খেতে কখনও অনুভব করছি পায়ের পাতায় কে যেন চিমটি কাটলো। নীচে তাকাতেই দেখি পা ছেড়ে পালিয়ে গেল রঙিন মাছটা। অসাধারণ অভিজ্ঞতা হলো এভাবে খাবার খেয়ে। এখানে এসে অনেক ভালো লেগেছে।”

সূত্র : ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়