শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন রূপে আসছেন সেই এভ্রিল

ডেস্ক রিপোর্ট : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। নানা বিতর্কের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সমাপ্তি হলেও আপন স্ব-মহিমায় এগিয়ে চলেছেন তিনি। মডেলিং, অভিনয় দিয়ে বিনোদন জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে ব্যস্ত তিনি। এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এভ্রিল। পূর্বপশ্চিম

ইভান মনোয়ারের ওয়েব ফিল্ম ‘হেলেন অব ট্রয় থ্রি’-এ অভিনয় করছেন এভ্রিল। নিজের চরিত্র প্রসঙ্গে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আলোচিত এ প্রতিযোগী বলেন, শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি!

এভ্রিল বলেন, ‘ছবিতে আমি শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি। উঠতে বসতে আমি প্রায়ই গুনগুন করে গান করি। কণ্ঠ শুনে পরিচালকের পছন্দ হয় এবং ছবিতে গাওয়ার প্রস্তাব দেন।’

জ্যাজ ঘরানার গানটির শিরোনাম ‘মন মানে না’। এর মধ্যে সুর ও সংগীতায়োজনের কাজ সম্পন্ন হয়েছে, চলতি সপ্তাহে কণ্ঠ দেবেন এভ্রিল। ‘হেলেন অব ট্রয় থ্রি’র শুটিং শুরু হবে ২৬ আগস্ট। অ্যাকশন থ্রিলার গল্পে এভ্রিলের বিপরীতে অভিনয় করবেন এ কে আজাদ আদর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়