শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মনগড়া ও অসত্য : ফখরুল

শিমুল মাহমুদ : [২] শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে গেল শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি আমাকে মারার চেষ্টা করেছেন’। অথচ এই আকস্মিক হামলার ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হতবাক ও বিচলিত হয়ে পড়েন। তিনি আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকীকে দেখতে সিএমএইচে যান।

[৩] বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী দায়িত্বহীন ও মনগড়া যে বক্তব্য দিয়েছেন- যা অনভিপ্রেত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

[৪] তিনি বলেন, ১/১১ সরকারের সময় তদন্ত কমিটির অভিযোগ পত্রে বোমা হামলার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতার জড়িত থাকার কোন উল্লেখ নাই। খালেদা জিয়ার নাম কেউ কখনোই উচ্চারণ করেনি।

[৫] মির্জা ফখরুল বলেন, ২০০৯ সালে হাসিনা সরকারের আমলে পুলিশী পুন:তদন্তের সম্পূরক চার্জশিটে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতার নাম জড়ানো হয়। মুফতী হান্নানকে দিয়ে যদি বিএনপি সরকার গ্রেনেড হামলা করায় তাহলে সেই সরকারই ২০০৫ সালের ১ অক্টোবর কেন তাকে গ্রেপ্তার করে?

[৬] এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে করা অপরিণামদর্শী ও বানোয়াট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল । সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়