শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রের প্রয়োজনে সংবাদপত্র শিল্পকে রক্ষা করতে হবে: জেএসডি

সমীরণ রায়: [২] জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে আরও বলেন, আধুনিক রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও গণতন্ত্র বিকাশে সংবাদপত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। ভবিষ্যতে সংবাদপত্র শিল্পকে গণমানুষের স্বার্থ রক্ষায় আরও দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

[৩] তারা বলেন, কোভিড-১৯ সংক্রমণের কারণে সাংবাদিকতার ইতিহাসে বৃহত্তম অস্তিত্ব সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সংবাদপত্রশিল্প দারুণ সঙ্কটে নিপতিত। ইতোমধ্যেই সারাদেশে ২৫৪টি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে গেছে। পত্রিকাগুলোর বিজ্ঞাপন শূন্যের কোঠায় নেমেছে। ফলে প্রচুর আর্থিক লোকসান গুনতে হচ্ছে, ইতোমধ্যে কয়েকটা পত্রিকা মুদ্রণ বন্ধ করছে।

[৪] তারা আরও বলেন, শ্রম আইন অনুসারে সংবাদপত্রকে সেবা শিল্প ঘোষণা করা হয়েছে। সংবাদপত্র শিল্প যেহেতু রুগ্ন শিল্পে পরিণত হয়েছে সেহেতু সরকারের সার্বিক সহযোগিতা ছাড়া এই শিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

[৫] তারা বলেন, সংবাদপত্রের সংকটে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সরকারের কাছে সংবাদকর্মীদের বেতন-ভাতা, এই শিল্পের ব্যয়ভার তথা সামগ্রিকভাবে সংবাদপত্রশিল্প রক্ষার জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা জরুরি বলে আবেদন করেছে। আশা করি, সরকার তাদের ন্যায় সঙ্গত দাবি মেনে নিয়ে সংবাদপত্রশিল্পকে বাঁচিয়ে রাখার যথাযথ উদ্যোগ নেবে।

[৬] শনিবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়