শিরোনাম
◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেইল ইন ব্যালট নিয়মে কোনও পরিবর্তন হয়নি, সিনেটের জিজ্ঞাসাবাদে মার্কিন পোস্ট মাস্টার জেনারেল

আসিফুজ্জামান পৃথিল: [২] মেইল ইন ব্যালট নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই মার্কিন সিনেটে সাক্ষ্য দিলেন যুক্তরাষ্ট্রের পোস্ট মাস্টার জেনারেল লুইস ডেজয়। এসময় লুইস ডেজয় সিনেট হোমল্যান্ড সিকিউরিটি আর গর্ভমেন্টাল অ্যাফেয়ার্স কমিটির বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সিএনএন

[৩] মার্কিন পোস্ট মাস্টার জেনারেল চলতি বছরের নির্বাচনে মেইল ইন ব্যালট সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেন। তিনি নিশ্চিত করেছেন, যেসব ভোট সময়মতো দেয়া হবে, তা অবশ্যই সময়মতো পৌঁছাবে।

[৪] ডেজয় বলেন, আমি এই কমিটি ও মার্কিন জনগনকে নিশ্চিত করতে চাই, পোস্টাল সার্ভিস সময়মতো ও নিরাপদে পোস্টাল ব্যালট ডেলিভারি দেবার সক্ষমতা রাখে। আজ থেকে এই দায়িত্ব শুরু হলো, যা চলবে নির্বাচনের দিন পর্যন্ত। ওয়াল স্ট্রিট জার্নাল

[৫] লুইস ডেজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। ডেমোক্রেটরা অভিযোগ করছেন, ডেজয় পোস্টাল সার্ভিসের কার্যক্রম সংকুচিত করেছেন, যেনো নির্বাচনে চাইলেই তছরুপ করা যায়। অবশ্য লুইস ডেজয় এই অভিযোগ অস্বীকার করেন।

[৬] লুইস ডেজয় স্বীকার করেন, লোকবলের ঘাটতির কারলে ইদানিং মেইল সময়মতো পাঠাতে পারছে না তার প্রতিষ্ঠান। তবে নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ