শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা ছেড়ে দিচ্ছে সুয়ারেজকে, কিনতে চায় জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : [২] বায়ার্নের কাছে হারটা যেন বার্সেলোনাকে বদলে দিয়েছে। বার্সেলোনায় শুরু হয়েছে পালাবদল। সিনিয়র টিম পুনর্গঠনের লক্ষ্যে কিকে সেতিয়েনকে সরিয়ে হেড কোচের পদে বসেছেন রোনাল্ড কোম্যান। টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে সরেছেন এরিক আবিদাল। পুনর্গঠনের লক্ষ্যে বেশ কিছু ফুটবলারের তালিকাও প্রস্তুত করেছে কাতালান ক্লাব, যাদেরকে আসন্ন মৌসুমে আর ন্যু ক্যাম্পে রাখতে চাইছে না তারা।

[৩] সূত্রের খবর, লুইস সুয়ারেজকে আসন্ন মৌসুমে কোনোভাবেই বার্সেলোনায় রাখার ইচ্ছা নেই ক্লাব কর্তৃপক্ষের। অর্থাৎ, সুয়ারেজকে ট্রান্সফারের তালিকায় রেখেছে বার্সেলোনা। উরুগুয়ে স্ট্রাইকারের সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও সুয়ারেজকে সময়ের আগেই ছেড়ে দিতে চাইছে ক্লাব। এমন সময় বার্সেলোনার ‘নম্বর নাইন’কে নিতে আসরে নেমেছে জুভেন্টাস।

[৪] এক ইতালিয়ান আউটলেটে স¤প্রতি এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে। তবে শুধু জুভেন্টাস নয়, সুয়ারেজের জন্য দরজা খোলা রেখেছে আয়াক্স এবং মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিও।

[৫] ক্লাব প্রেসিডেন্ট বার্তোমিউ আলাদাভাবে কিছু না জানালেও ক্লাবের অন্দরমহলের খবর সুযোগ পেলেই উরুগুয়ে স্ট্রাইকারকে ছেড়ে দেবে বার্সেলোনা। সেক্ষেত্রে কাতালান ক্লাব সুয়ারেজের জন্য সোয়াইপ ট্রান্সফারের পথে হাঁটবে বলে মনে করছেন অনেকে। তবে সুয়ারেজ আরও একবছর বার্সেলোনাতেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।- মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়