শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাভালনিকে চিকিৎসার জন্যে জার্মানিতে নেয়া হচ্ছে

রাশিদ রিয়াজ : [২] রাশিয়ার চিকিৎসকরা বলেছে, বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির শরীরে বিষ প্রয়োগ করার কোন প্রমাণ পাওয়া যায়নি। সাইবেরিয়ার হাসপাতালের উপ-প্রধান ডাক্তার আনাতোলি কালিনিসেনকো শুক্রবার এ কথা বলেন। জার্মানিতে চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে এয়ার এ্যাম্বুলেন্স আসার পরে তিনি বলেন, রোগীর অবস্থা অস্থিতিশীল, এ মুহূর্তে কোথাও তাকে পরিবহন না করার পরামর্শ দেয়া হয়েছে। সিএনএন/তাস

[৩] রুশ চিকিৎসকরা এও দাবি করেন নাভালনির রক্ত ও ইউরিনে কোন বিষ প্রয়োগের প্রমান পাওয়া যায়নি। বিষ প্রয়োগের চিকিৎসার বিষয়টি এখনো আমাদের বিবেচনায় রয়েছে, তবে রোগী বিষ প্রয়োগে আক্রান্ত, আমরা এমনটি বিশ্বাস করি না। নাভালনির পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

[৪] জার্মানির একটি এনজিও নাভালনিকে নিতে এয়ার এ্যাম্বুলেন্সটিকে পাঠিয়েছে।

[৫] নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া রুশ প্রেসিডেন্ট পুতিনকে লেখা এক চিঠিতে তার স্বামীকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। যাতে তাকে জার্মানিতে চিকিৎসার জন্যে নেয়া যায়। এছাড়া এক সাংবাদিক সম্মেলনে ইউলিয়া বলেন আমার স্বামী খুব ভাল একটি রাষ্ট্রে অবস্থান করছেন না। আমরা তাকে আমাদের কাছে ফেরত দেয়ার দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়