শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধোনির পর সুরেশ রায়নাকেও চিঠি দিলেন নরেন্দ্র মোদি

স্পোর্টস ডেস্ক : [২] অবসর ঘোষণার পর মহেন্দ্র সিং ধোনির মতো সুরেশ রায়নার কাছেও গিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি। তার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেয়া ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

[৩] ধোনির মতো ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রায়নাও। তার পর ধোনির মতো বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের কাছেও পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পাতার চিঠি। সেই চিঠির ছবি পোস্ট করেছেন রায়না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চিঠিতে ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মাঠে বসে রায়নার খেলা দেখার প্রসঙ্গ উল্লেখ করেছেন।

[৪] লিখেছেন, সেই ম্যাচে রায়নার উদ্দীপ্ত ভূমিকার কথা ভারত কখনও ভুলবে না। শুধু ব্যাটিংয়ের জন্য নয়, ফিল্ডিংয়ে রায়নার উদাহরণ হয়ে ওঠার প্রসঙ্গেও লিখেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তার টিম স্পিরিটের কথাও তুলে ধরেছেন। লিখেছেন, ব্যক্তিগত গৌরবের জন্য আপনি খেলেননি, খেলেছেন দল ও দেশের গৌরবের জন্য।

[৫] প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি পোস্ট করার পাশাপাশি সুরেশ রায়না লিখেছেন, আমরা যখন খেলি তখন দেশের হয়ে রক্ত-ঘাম ঝরাই। তাই দেশের মানুষের ভালবাসার চেয়ে ভাল স্বীকৃতি হয় না। তা আরও মধুর হয়ে ওঠে দেশের প্রধানমন্ত্রী স্বীকৃতি দিলে। প্রশংসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজি। কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করছি। জয় হিন্দ। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়