শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হচ্ছে সাইফুদ্দীনের, দলে ফিরছেন ইমরুল-রিয়াদ!

রাহুল রাজ: [২]আগামী অক্টোবর মাসে লঙ্কাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন টাইগাররা। দীর্ঘ প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা কঠিন হবে টাইগারদের।

[৩] এই সিরিজের জন্য প্রাথমিক দল যাবে শ্রীলঙ্কায়। চূড়ান্ত দল ঘোষণা করা হবে সেখানে প্রস্তুতি ম্যাচের পর। তবে ভেতরের খবর এই সফরের দলে জায়গা পাবেন বেশিরভাগ অভিজ্ঞ ক্রিকেটার।

[৪] লঙ্কান বিমান ধরতে পারেন মাহমুদউল্লাহ- ইমরুল। সেই সাথে প্রথমবার সাদা পোশাকে দেখা যেতে পারে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দীনকে।

[৫] এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্তা জানিয়েছেন, অভিজ্ঞতার উপর ভিত্তি করেই গঠন করা হবে শ্রীলঙ্কা সফরের দল। দলে ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। আর সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যেতে পারে অলরাউন্ডার সাইফুদ্দিনকে।

[৬] মূলত, ভারত সিরিজে তারুণ্যনির্ভর দলের ব্যর্থতার কারণেই এবার অভিজ্ঞতাকেই প্রাধান্য দিতে বিসিবি।

[৭] গত বছরের নভেম্বর মাসে ভারতের বিপক্ষে দুই টেস্ট ও এ বছরের ফেব্রæয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলে বাংলাদেশ। সেই ২টি সিরিজেই জায়গা করে নিয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু আশানুরূপ ফলাফল করতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তার রান ছিল যথাক্রমে ১০ ও ১৫। দ্বিতীয় টেস্টে তার রান ছিল ৬ ও ৩৯। আর পাকিস্তানের বিপক্ষে তার রান ছিল যথাক্রমে ২৫ ও ০ রান।

 

  • সর্বশেষ