শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২১ আগস্ট গ্রেনেড হামলা ৭৫ এর ১৫ আগস্টেরই ধারাবাহিকতা, বললেন আলহাজ্ব জসিম উদ্দিন

নুরুল আলম, মিরসরাই থেকেঃ [২] চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপেজলা আওয়ামী লীগ কর্তৃক পৃথক পৃথক ভাবে আয়োজিত হয়েছে ২১শে আগস্টের ভয়াবহতম গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
[৩] শুক্রবার  সকালে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
[৪] আলোচনা সভায় বক্তারা বলেন,২১ আগস্টের গ্রেনেড হামলা মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টেরই ধারাবাহিকতা,সেদিন খুনীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা কিন্তু আল্লাহর অশেষ রহমত ও মানুষের ভালোবাসার কারনে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন,তিনি রক্ষা পেলেও সেদিন নারী নেত্রী আইভি রহমানসহ অনেককে আমরা হারিয়েছি।
[৫] উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় উপজেলা দলীয় কার্যালয়ে শুক্রবার সকাল ১১টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[৬] অন্যান্যের মধ্যে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সাহাব উদ্দিন আক্রমী, শাখাওয়াত উল্লাহ রিপন,মোঃ সরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুজরুল ইসলাম, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাইফুল্লা দিদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, দপ্তর সম্পাদক সৈয়দ মোঃ আলতাফ হোসেন, সদস্য আনোয়ার হোসেন সুজন প্রমুখ। সম্পাদনা: জেরিন
  • সর্বশেষ