শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে হোরোইনসহ পৌর কাউন্সিলর আটক

ডেস্ক রিপোর্ট : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে হোরোইনসহ আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার মহিষালবাড়ি ফকিরাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাব সদস্যরা গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফার বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির ভেতরে রান্না ঘরে লুকিয়ে রাখা এক কেজি ৩’শ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়।

পরে কাউন্সিলর মোফাকে আটক করে র‍্যাব সদস্যরা। আটক মোফাজ্জল হোসেন মোফার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলা আছে উল্লেখ করে র‍্যাব জানায়, হোরোইন উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হবে। ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়