শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ টেস্ট দল ঘোষণা হবে শ্রীলঙ্কায় বসে, জানালেন মিনহাজুল আবেদিন

নিজস্ব প্রতিবেদক : [২] শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ টেস্ট দল এখনই ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দেয়া তথ্য মতে প্রাথমিকভাবে ২০-২২ জনের একটি দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে মুমিনুল হকরা। এরপর সেখান থেকেই আগামী মাসে বাছাই করা হবে সেরা স্কোয়াড।

[৩] তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখানকার পারফরম্যান্স বিচার বিশ্লেষণ করেই পরবর্তীতে বাছাই করা হবে টেস্ট স্কোয়াড।

[৪] এই প্রসঙ্গে নান্নু বলেছেন, জিম্বাবুয়ে সিরিজে আমরা শেষবারের মতো টেস্ট খেলেছিলাম, তারপর অনেকদিন ধরে আমাদের খেলা নেই। অনুশীলনের মধ্যেও নেই, তারপরও অভিজ্ঞতাটাকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। শ্রীলঙ্কা গিয়ে আমাদের অনেকগুলো প্রস্তুতি ম্যাচ আছে, ওইখানেই আমরা মূল স্কোয়াডটা ঘোষণা করব। এখান থেকে ২০-২২জন নিয়ে যাচ্ছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পুরো স্কোয়াডটা প্রস্তুত করব। এরপর সেখানে গিয়ে মূল স্কোয়াড দিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়