শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ! আহত ২০

ডেস্ক রিপোর্ট : ছাতকে একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় উভয় পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতধনালী গ্রামের হাজী সিরাজ মিয়া জামে মসজিদের নাম পরিবর্তন করা নিয়ে গ্রামের হাজী সিরাজ মিয়ার পুত্র, ইউপি সদস্য শাহ এমরান ও একই গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র সুন্দর আলী পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১৫ আগষ্ট প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক মসজিদের সাইনবোর্ডে লেখা নাম কালি দিয়ে লেপন করে দিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনিয়ে বৃহস্পতিবার বাদ আছর কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধঘণ্টা ব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ।

ছাতক থানার এসআই ইলিয়াছ সংঘর্ষের কথা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।কালের কন্ঠ

  • সর্বশেষ