শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুহাররম মাসের চাঁদ দেখা গেছে, ৩০ আগস্ট পবিত্র আশুরা

বাশার নূরু, আনিস তপন: [২] দেশের আকাশে হিজরি নতুন বছরের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মুহরম মাস। শুরু হচ্ছে হিজরি নববর্ষ। যাত্রা করছে ১৪৪২ হিজরি। এ হিসেবে আগামী ১০ মুহরম অর্থাৎ রোববার (৩০ আগস্ট) পবিত্র আশুরা পালিত হবে।

[৩] ইসলামিক ফাউন্ডেশনের জন সংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বৃহস্পতিবার রাতে এই তথ্য জানান।

[৪] আশুরার তারিখ নির্ধারণে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও অন্যবছর আধা ঘণ্টার মধ্যেই এই বৈঠক শেষ হয়।

[৫] ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়