শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীনগরে নিখোঁজের একদিন পর মিলল বৃদ্ধের মরদেহ

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিখোঁজের একদিন পর মুকুন্দ সাহা (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার কাইতলা (দঃ)ইউনিয়নের কাইতলার এলাকার ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুকুন্দ সাহা ওই ইউনিয়নের বাজারের একজন ব্যবসায়ী।

[৩] পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, প্রবীণ ব্যবসায়ী মুকুন্দ সাহা বুধবার দুপুরের খাবার খেয়ে ব্যবসায়িক পাওয়া আদায় করতে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে হাসান শাহ মাজার এলাকায় দেখতে পায় কিন্তু রাত পাড় হয়ে গেলে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালেও তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। দুপুরের দিকে একটি বাড়ির কাছাকাছি ঝোপঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।

[৪] নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, বৃদ্ধ মুকুন্দ সাহার মরদেহটি ঝোপঝাড়ে পাওয়া যায়। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। কিভাবে তিনি মারা গেছেন, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়