শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিয়েতনাম থেকে ১০৭ প্রবাসীকে দেশে ফিরিয়ে নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসী অধিকার পরিষদ

সাইদুল ইসলাম, লন্ডন প্রতিনিধি : [২] বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের গত ৪৫ দিনের একটানা সক্রিয় আন্দোলনের ফলশ্রুতিতে গত ১৮ আগস্ট ভিয়েতনামের দালালের ক্ষপ্পরে পরা ১০৭ প্রবাসী বাংলাদেশীকে দেশে ফিরিয়ে নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক কবির হোসেন।

[৩] বুধবার (১৯ আগস্ট) যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলামের সাথে টেলিফোনে আলাপকালে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভিয়েতনামের ১০৭ জন প্রবাসী ভাইদের ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি সেনাবাহিনীর তত্বাবধানে উত্তরার দিয়া বাড়ীতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে তাদের থাকা ও খাবারের সুব্যবস্থা করা হয়েছে। এজন্য তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

[৪] বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে এই আন্দোলনের সাথে যে সকল সহযোদ্ধা ও শুভাকাঙ্খী ভাই ও বোনেরা পাশে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা। ভিয়েতনামের পুলিশ প্রশাসন, ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশী দূতাবাস ও

[৫] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যে সকল প্রতিষ্ঠান ভিয়েতনামের দালালের ক্ষপ্পরে পরা ১০৭ জন প্রবাসী ভাইদের দেশে ফেরত নেওয়ায় ভূমিকা রেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা। সেই সাথে ক্ষতিগ্রস্ত প্রবাসী ভাইয়েরা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে মা বাবা ও পরিবারের কাছে ভালভাবে পৌঁছাতে পারে এই প্রত্যাশাই করি।

[৬] তিনি আরো বলেন, সরকারের কাছে অনুরোধ করবো, ভিয়েতনামে যেসকল অবৈধ এজেন্সী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে সাধারণ প্রবাসীরা প্রতারিত হয়েছেন তাদের আইনের আওতায় আনুন এবং ক্ষতিগ্রস্ত এই প্রবাসী ভাইগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করুন।

[৭] "এসো এক হই অধিকারের কথা কই" স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত প্রবাসীদের অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বিশ্বের সকল প্রবাসীদের যেকোন সমস্যায় পাশে থাকবে এবং দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ