শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২১ আগস্ট মামলার যাতে বিচার না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা হয়েছিল : অ্যাটর্নি জেনারেল

নূর মোহাম্মদ : [২] বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে একথা বলেন তিনি। অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, নিশ্চয় আছে। ঘটনা তো অনেক আগের।

[৩] এই মামলাটার যাতে বিচার না হয়, আসল আসামিরা যাতে ধরা না পড়ে সে জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। কাজেই মামলাটির শুনানি অগ্রাধিকারভিত্তিতে হবে এটা আমরা মনে করি এবং সে ব্যাপারে আদালতের কাছে প্রার্থনা করবো।

[৪] তিনি বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে ফেলতে এরকম কোনো কাণ্ড ঘটানো হয়নি।

[৫] এই মামলাটির বিচার হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, যে ঘটনাটা ঘটেছে পৃথিবীর অন্য কোনো দেশে রাজনৈতিক দল নিশ্চিহ্ন করে ফেলার জন্য এরকম কোনো কাণ্ড করা হয়নি। এ ঘটনায় প্রায় ২৩ জন অন দ্যা স্পট মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়